দুর্ঘটনায় আহত বিডিনিউজ ২৪ শরীয়তপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর প্রতিনিধি কে এম রায়হান কবীর।
তাকে জেলার হাজী শরীয়তউল্লাহ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কে এম রায়হান কবীর বলেন, “শরীয়তপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে আমি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যাই।”
