২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

গফরগাঁয়ের ওসি মুহাম্মদ আবু ওবায়দা খান জানান, বুধবার বিকালে উপজেলার ভারামধ্যপাড়া গ্রামে খুন হন মৃত আবুল হাসেমের স্ত্রী জোসনা খাতুন (৫০)।

ওসি জানান, জোসনার ছেলে মোফাজ্জল একজন মাদকসেবী। দুপুরে নেশা করার জন্য মার কাছে টাকা চান তিনি।

“জোসনা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোফাজ্জল তার মাকে কুপিয়ে হত্যা করেন।”

ওসি বলেন, পরে ভারামধ্যপাড়া গ্রাম থেকে মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।