বান্দরবানে পুড়েছে ৭ বসতঘর
বান্দরবান শহরে রান্নার চুলা থেকে লাগা আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার দুপুরে শহরে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর সাত্তার মন্ডল জানান, শহরের কাঁচা বাজার এলাকার ইলিয়াস আলীর বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সাতটি ঘর পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে অন্তত পনের লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
