২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকায় অনুমোদনহীন ভবন সাড়ে ৪ হাজার’

রাজধানীতে সাড়ে চার হাজার অনুমোদনহীন ভবন পাওয়া গেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 06:25 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, “ঢাকা শহরে অনুমোদনহীন ভবন বা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত প্রায় সাড়ে চার হাজার বাড়ি এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭০টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে।

অননুমোদিত ভবন মালিকদের বিরুদ্ধে জরিমানাসহ আদালতে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশে নিচু জমি খাল বিলসমূহ কিছু কিছু হাউজিং কোম্পানি বৈধ/ অবৈধ উপায় ভরাটের মাধ্যমে ঢাকা শহরের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে ফেলার চেষ্টা চালাচ্ছে।

“এ সব কোম্পানিকে এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”

তিনি জানান, ড্যাপের চিহ্নিত জলাশয় ও জলাধার, সিএস ও আরএস নকশায় চিহ্নিত খালগুলো অবৈধভাবে যেসব হাউজিং কোম্পানি ভরাট করছে, তাদের বিরুদ্ধে প্রাকৃতিক জলাধার আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজউকের আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।