২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে দুই আইসক্রিম কারখানা সিলগালা, জরিমানা

লাইসেন্স না নিয়ে আইসক্রিম তৈরির দায়ে রাজধানীর সবুজবাগে দুটি কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

এ সময় কারাখানার দুই মালিককেও জরিমানাও করা হয়।

রোববার দুপুরে ড্যানিশ ও তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে এবং ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য, কৃত্রিম সুগন্ধি ও অপরিশোধিত পানি মিশিয়ে নোংরা পরিবেশ আইসক্রিম উৎপাদন চলছিল কারখানা দুটিতে।

গত দুই বছর ধরে কারখানা দুটির মালিক মজিবর রহমান ও আনোয়ার হোসেন এভাবেই আইসক্রিম তৈরি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন।

এই অপরাধে দুই মালিকের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়।