২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দেড় কেজি সোনাসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার তানজিলা আক্তার জানান, সোমবার গভীর রাতে বিমানবন্দরে ক্যানোপি-২ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো.মাহবুবুর রহমান (৩৬) রাজধানীর যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

তানজিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুবুল মালয়েশীয় এয়ারওয়েজের একটি বিমানে করে বিমানবন্দরে নামে।

“তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি করে প্যান্টের পকেটের ভেতরে একটি সোনার বার ও কিছু অলঙ্কার পাওয়া যায়।”

জব্দ করা সোনার ওজন এক কেজি ৪০০ গ্রাম এবং আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।