বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য ৩০ লাখ পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য
বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য ৩০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন মঙ্গলবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশে কর্মরত তাদের উন্নয়ন অংশীদারদের মাধ্যমে সহায়তার এ অর্থ আসবে বলে জানান তিনি।
এছাড়া ঘূর্ণিঝড় কোমেনও ওই এলাকায় আঘাত হানে; সে সময় চট্টগ্রাম ও কক্সবাজারের সোয়া তিন লাখের বেশি মানুষ ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়।
ব্রিটিশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিশ্রুত এ সহায়তার অর্থ দিয়ে ওই সব এলাকায় ঘূর্ণিঝড় কোমেন ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখের বেশি মানুষের জন্য ত্রাণ আনা হবে।
তিন দিনের সফর শেষে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী সোয়েইন।
