বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৪
বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর দুই সাবেক সদস্যসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, আটক চারজনের কাছে বিপুল সংখ্যক রেভিনিউ স্ট্যাম্প ও সিল পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু রেভিনিউ স্ট্যাম্পে সইও নেওয়া হয়েছে।
আটকদের মধ্যে বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও একজন অবসরপ্রাপ্ত সিভিল সদস্য রয়েছেন। তবে কারও নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
জাহাঙ্গীর আলম বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
