২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নারীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার উপজেলার কৈডালা উত্তর সৈয়দপুর এলাকা থেকে ওই নারীর (৩৩) লাশ উদ্ধার করা হয় বলে জানান নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির।

তবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি শওকত কবির বলেন, কৈডালা উত্তর সৈয়দপুর রাস্তার ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গলায় বিছানার চাদর পেঁচানো লাশটি উদ্ধার করে।

“ওই নারীর পরনে প্রিন্টের কামিজ থাকলেও পায়জামা ও ওড়না দূরে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে।”

ঘটনাস্থল থেকে একটি চেইন ও ঘড়ি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।