চার চালককে সাজা
ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেট ছাড়া বাস চালানোর অপরাধে বিভিন্ন মেয়াদে কয়েকজন চালককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উত্তরার বিমানবন্দর সড়কে অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাইসেন্স ছাড়া ও ফিটনেটবিহীন বাস নিযে রাস্তায় নামায় তিন চালককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আর ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্য করে দ্রুত গড়িতে গাড়ি চালানোর অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আরেক চালককে।
সোমবারের অভিযানে ফিটনেসবিহীন ছয়টি বাস ডাম্পিং করা হয় বলেও জানান তিনি।
মশিউর বলেন, বাসাগুলো গাজীপুর থেকে গুলিস্তান ও মিরপুরে চালাচল করতো।
এছাড়া ফেন্সিডিল বহনের অপরাধে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একই ভ্রাম্যমাণ আদালত।
