২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় বাস উল্টে দুজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

সোমবার দুপুরে উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোনাবাড়ির সালনা হাইওয়ে থানার ওসি মো. দাউদ খান জানান, বেলা আড়াইটার দিকে চন্দ্রার সীমান্ত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি মাছ বোঝাই পিক-আপ ভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি বাস ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এ সময় বাসটি উল্টে গিয়ে দুই জনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

পরে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পঠানো হয়েছে বলে জানান তিনি।