২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

চোখ ও হৃদযন্ত্রের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 05:37 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে রাষ্ট্রপতিকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে পৌঁছায়।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান উপস্থিত ছিলেন।

রোববার সকালে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন, লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদযন্ত্রের চিকিৎসা করাবেন আবদুল হামিদ।

আগামী ৩১ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।