২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস উল্টে নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৯ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 01:28 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

সোমবার সকালে বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের দুজন হলেন রায়হান (৩০) ও ময়মনসিংহ শহরের নাটঘর লেনের সাজু (২৫)। একজনের নাম জানা যায়নি।

তারাকান্দা থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, সকাল ১০টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস মহাসড়কের বাগুন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে অন্তত ২২ জন যাত্রী আহত হন বলে জানান তিনি।

“গুরুতর আট জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিন জনের মৃত্যু হয়।”

বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।