২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ প্রতিমন্ত্রী সোয়েইন ঢাকায়

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন তিন দিনের সফরে ঢাকা এসেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 10:53 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

পোশাক খাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ‘বাংলাদেশের উন্নয়নে ব্রিটেনের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে’ তিনি এসেছেন বলে ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে।

অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিও তিনি পর্যবেক্ষণ করবেন বলে বিবৃতিতে বলা হয়।

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি সোয়েইন হাউজ অব কমন্সে যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তর-ডিএফআইডির প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশে প্রথম সফরে রোববার সকালে ঢাকা পৌঁছান তিনি।

শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে সুবিধাপ্রাপ্ত সাধারণ বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

আগামী দশকের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারকে যুক্তরাজ্য সহায়তা করছে বলে হাই কমিশনের বিবৃতিতে বলা হয়।