হাসপাতালে না থাকায় চট্টগ্রামে ২০ চিকিৎসককে শোকজ
নির্ধারিত সময়ে কর্মস্থলে হাজির না থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ২০ চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিমান কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৯টার দিকে হাজির হয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলসহ অল্প কয়েকজন চিকিৎসককে পাওয়া গেছে।
তিনি বলেন, যারা সুনির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন না তাদের কারণ দর্শানোর পাশাপাশি একদিনের বেতন কাটার জন্য তত্ত্বাবধায়ককে বলা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী বাবুল বলেন, “ঠিক সময়ে হাসপাতালে হাজির না হওয়ায় ২০ জন চিকিৎসককে কারণ দর্শানো হবে।”
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে ৮৩ জন চিকিৎসক কর্মরত আছেন বলে জানান তিনি।
