২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফলংয়ে পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পাহাড় থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার বিকাল ৪টার দিকে জায়লংয়ের মায়াবী ঝর্ণায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আতিকুর রহমান সিয়াম (২০) কুমিল্লার বুড়িচং চুলকাই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস টেকনোলজির শিক্ষার্থী ছিলেন তিনি।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই জানান, আতিকুরের লাশ স্থানীয়রা উদ্ধার করে জাফলং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাফলংয়ের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, কুমিল্লা থেকে ১১ জনের একটি দল বেড়ানোর জন্য জাফলংয়ে আসে। বন্ধুদের সঙ্গে আতিকুর পাহাড় বেয়ে মায়াবী ঝর্ণার উপর দিকে ওঠার সময় পা পিছলে পড়ে যান।

এ সময় উপর থেকে একটি বড় পাথর মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।