২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বোমা ও বিস্ফোরক উদ্ধার

সিলেট নগরী থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার বিকালে নগরীর লালদিঘীরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পরিচালক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

এএসপি মাঈন উদ্দিন বলেন, বিকাল ৫টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আটটি পেট্রোলবোমা, পাঁচটি শক্তিশালী ইলেক্ট্রো ডেটোনেটর, দুটি হাতবোমা, পাঁচটি পাওয়ার জেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বড় ধরণের নাশকতায় এগুলো কেউ ব্যবহার করার জন্য আনা হয়েছিল বলে ধারণা করছেন এ র‌্যাব কর্মকর্তা।