২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুর্ঘটনায় যুবক নিহত

বাগেরহাট শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন, আহত হন এক পথচারীসহ তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 03:39 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, রোববার পুরতন বাজার শহররক্ষা বাঁধ এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত হন মো. হাসান হাওলাদার বাবু (২৮) কচুয়া উপজেলার দক্ষিণ মাধবকাঠি গ্রামের কাশেম হাওলাদারের ছেলে।

আহতরা হলেন পথচারী ইনতাজ শেখ (৭০), মোটরসাইকেল আরোহী বজলুর রহমান শেখ (৬০) ও তার ভাই সাইদুল শেখ (৪৭)।

আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

আহত সাইদুল শেখ জানান, সকাল সাড়ে ১০টায় একটি মামালায় হাজিরা দিয়ে তারা বাগেরহাট আদালত থেকে কচুয়ায় বাড়ি ফিরছিলেন।

“ভাড়া করা মোটরসাইকেলটি পুরাতন বাজার মোড়ের শরহরক্ষা বাঁধ এলাকায় পৌঁছলে এক বৃদ্ধ পথচারি হঠাৎ রাস্তা পর হতে গিয়ে তাদের গাড়ির সামনে পড়েন।”

তাকে বাঁচাতে গেলে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ওই পথচারীসহ মোটরসাইকেলের তিন জন আহত হন বলে জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ মো. মোশারফ হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর বেলা ১১টার দিকে মোটরসাইকেল চালক বাবু মারা যান।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান হয়েছে।