২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে আটক ১৩, অস্ত্র উদ্ধার

রাঙামাটি শহরে একটি ক্লাব থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 01:50 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

একই সময় ওই ক্লাবে জুয়ার আসর থেকে আটক করা হয় আরও ১১ জনকে।

বনরুপার কাটাপাহাড় এলাকার মোহাম্মদিয়া মার্কেটে শনিবার রাতে এ অভিষান চালানো হয়।

রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল জানান, গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে ক্লাবটিতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল।

“এ সময় ক্লাবের একটি কক্ষ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।”

তিনি জানান, এ সময় প্রিয়তম দেওয়ান (৩২) ও লিটন মারমা (২৯) নামে দুই জনকে আটক করা হয়।

এএসপি চিত্তরঞ্জন পাল আরও জানান, এছাড়া ক্লাবের অপর একটি কক্ষ থেকে জুয়া খেলার সময় ১১ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার অস্ত্র ও গুলিসহ আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তর এবং অস্ত্র ও মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।