হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
শনিবার রাতে মধ্যগড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আব্দুল খালেক (৪০) ও তার ভাইয়ের ছেলে জাহিদুল ইসলাম (১৩)।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃষ্টির কারণে টিনের চালে গাছের ডাল হেলে পড়লে তা কাটতে ওটেন চাচা-ভাতিজা।
ওই সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের চিকিৎসক স্বাপ্না রানী রায় জানান, সেখানে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।
আব্দুল খলিলের ছেলে জাহিদুল গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
