২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা খুন: হরতাল চলছে কালিয়াকৈরে

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম খুনের প্রতিবাদে ডাকা হরতালে অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 11:37 AM

Updated : 12 Oct 2022, 04:10 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কালিয়াকৈর উপজেলা শাখার ডাকা এই হরতাল রোববার সকাল ৬টা থেকে চলবে বেলা ১২টা পর্যন্ত।

কালিয়াকৈর থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, “হরতালের প্রভাব মহাসড়কে নেই। দূরপাল্লার গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ রুটে বাস তেমন চলছে না। সকাল থেকে কালিয়াকৈর দিয়ে রাজধানীসহ গাজীপুর ও অন্যান্য অঞ্চলে চলাচল প্রায় বন্ধ রয়েছে।”  

সকাল থেকে হরতালকে কেন্দ্র করে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এবং চন্দ্রা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রফিকুল ইসলাম জানান।

কোনাবাড়ির সালনা মহাসড়ক থানার ওসি মো. দাউদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়াকৈর থেকে গাজীপুর জেলা শহর ও রাজধানী ঢাকার দিকে গাড়ি চলাচল কম থাকায় অফিসগামী ও কারখানাগামী মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। অনেকে অটোরিকশা, রিকশা বা পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।  

Image
যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আধাবেলা হরতালে দোকানপাট বন্ধ থাকে।

যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আধাবেলা হরতালে দোকানপাট বন্ধ থাকে।

Image
যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আধাবেলা হরতালে অভ্যন্তরীণ রুটের বাস বন্ধ থাকে।

যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যার প্রতিবাদে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আধাবেলা হরতালে অভ্যন্তরীণ রুটের বাস বন্ধ থাকে।

হরতালের কারণে সকালের দিকে উপজেলা শহর ও আশেপাশের এলাকার অধিকাংশ দোকান-পাট বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার বিকালে চন্দ্রায় বঙ্গবন্ধু কলেজ মাঠে ২১ অগাস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভা চলাকালে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুলকে কুপিয়ে হত্যা করা হয়।

এর প্রতিবাদে শনিবার দুপুরের দিকে রফিকুলের লাশ নিয়ে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার (বাইপাস) এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ করে যুবলীগের কর্মীরা।

পরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সভা থেকে রোববার আধাবেলা হরতালের ডাক দেন উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া। সভায় রফিকুলের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

</div>  </p>