২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়িতে খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 03:34 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

শনিবার উপজেলার উত্তর রসুলপুর গ্রামের রাস্তার পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুর রশিদের (৬৫) বাড়ি ওই গ্রামে।

সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, বাড়ির পাশে খালে আবদুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।।