২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের সীমান্তে বন্য হাতির হামলায় যুবক নিহত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের একটি গ্রামে বন্য হাতির হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 11:28 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর গান্ধিগাঁও গ্রামে এঘটনা ঘটে।

নিহত চন্দ্র শেখর কোচ (৩৫) ওই গ্রামের বিপিন বিহারী কোচের ছেলে।

শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় একদল বন্য হাতি উত্তর গান্ধিগাঁও গ্রামের ধান ক্ষেতে নামে। এ সময় চন্দ্র শেখর কোচসহ আরও কয়েকজন ওই বন্য হাতি তাড়াতে গেলে একটি বন্যহাতি চন্দ্র শেখরকে শুড় দিয়ে পেচিয়ে আছাড় দেয়।

“গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।” 

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।