২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে প্রাণনাশের হুমকির খবর

শেরপুরে এক সাংবাদিককে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয়ে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান মো. মেরাজ উদ্দিন নামের ওই সাংবাদিক।

মেরাজ উদ্দিন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও বেসরকারি ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি।

মেরাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ও বিকালে তার মোবাইল ফোনে একাধিকবার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পরিচয়ে (০১৯৪৬৯৩৩৩৪৯ নম্বর থেকে) হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি জানান, হুমকিতে বলা হয়-“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাসহ বেশকিছু হত্যাকাণ্ড আমরাই ঘটিয়েছি, তোকেও দেখে নিব।”

শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম জানান, হুমকি প্রদানের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।