২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকচাপায় এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

শুক্রবার উপজেলার বরইতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে  বলে জানান কাজিপুর থানার ওসি মিজানুর রহমান খান।
নিহত ওয়াজেদ আলী (৪৫) বেসরকারি সংস্থা আশার কাজিপুরের সীমান্তবাজার শাখার ম্যানেজার ছিলেন।

ওসি জানান, কাজিপুর থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন ওয়াজেদ। পথে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।