২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

ঢাকা জেলার বাসিন্দা মীর লিয়াকত আলী (৬১) গত মঙ্গলবার মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএফ-০২৫৮৫২০।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে বলা হয়েছে, তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন লিয়াকত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হওয়ার কথা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যাবেন।

গত ১৬ অগাস্ট শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৮ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট।

সৌদির স্থানীয় সময় ১৯ অগাস্ট রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬টি ফ্লাইটে ১৩ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।