মাকে হত্যার অভিযোগে ছেলে আটক
পাবনায় মাকে গলা টিপে হত্যা অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সুজানগর থানার ওসি হাবিবুর রহমান জানান, বুধবার রাতে সুজানগর উপজেলার চর সুজানগর গ্রামে এ ঘটনা ঘটে।
ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৮টার দিকে মায়ের সঙ্গে ছেলে সিরাজের (৩০) ঝগড়া হয়।
“কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ তার মাকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় মাকে শ্বাসরোধে হত্যা করে সে। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়।”
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
