২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিরোধের জেরে যুবক খুন

ময়মনসিংহের সদর উপজেলায় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

বুধবার দুপুর  উপজেলার বোররচর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম।

নিহত এমদাদুল হক (৩০) ওই এলাকার রজব আলীর ছেলে।

ওসি বলেন, এমদাদুল হকের সঙ্গে প্রতিবেশী আব্দুল মান্নানদেন পূর্ব বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষ তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।