২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নবজাতক উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় একটি ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 02:45 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বুধবার সকালে বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ক্ষেতে ১৫ দিন বয়সী ছেলে শিশুটিকে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

শাহ মখদুম থানার ওসি আবদুর রউফ জানান, পুলিশ তাকে উদ্ধার করে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে।

তিনি জানান, সকালে স্থানীয়রা বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষেতের মধ্যে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ওসি আরও বলেন, স্থানীয় জহুরা বেগম নামের এক নারী শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চাইলে পুলিশ নবজাতকটিকে তার কাছে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আপাতত ওই নারী এখানে এসে তার সেবা-যত্ন করবেন বলে ওসি জানান।

বায়া এলাকার জহুরা বেগম সাংবাদিকদের জানান, নবজাতক ছেলেটিকে তিনি তার বড় মেয়ের কাছে রেখে লালন-পালন করাতে আগ্রহী।