২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা চেষ্টা মামলায় এক ব্যক্তির ১১ বছরের দণ্ড

কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় এক ব্যক্তিকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে ঝালকাঠীর একটি আদালত।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার বিকেলে ঝালকাঠীর মুখ্য হাকিম মো. আবু শামীম আজাদ এ রায় দেন বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সনজিব বিশ্বাস।  

দণ্ডপ্রাপ্ত জামাল মৃধা নলছিটি উপজেলার নাঙ্গলি গ্রামের আব্দুল রশিদ মৃধার ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে তাকে ২১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার বরাত দিয়ে সনজিব বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১ সালের ২২ মে রাতে প্রতিবেশী জালাল মৃধাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে জামাল মৃধা। এ ঘটনায় জালালের ভাই কামাল মৃধা বাদী হয়ে মামলা করেন।