নরসিংদীতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
নরসিংদী সদরে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের কাউরিয়া পাড়া পাথরঘাট এলাকার মেঘনা নদীতে তাদের লাশ পাওয়া যায় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম।
এরা হল- ওই এলাকার জামান মিয়ার মেয়ে সাড়ে তিন বয়সী নূর জাহান ও আড়াই বছর বয়সী হালিমা আক্তার।
ওসি বলেন, নূর জাহান ও হালিমা অন্য শিশুদের সঙ্গে মেঘনার ঘাটে খেলছিল। এক পর্যায়ে তারা মেঘনার পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
