২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই বিএসএফ সদস্য আটক

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় কুমিল্লায় দুই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবির হাতে দিয়েছে এলাকাবাসী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সকালে সদর দক্ষিণ উপজেলার বলের ডেপা এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানায়।  

আটকরা হলেন ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য রবিউল ইসলাম ও মুকেশ কুমার।

১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোকলেসুর রহমান জানান, “সকাল ৮টার দিকে তিন জন বিএসএফ সদস্য বাংলোদেশের ২০০ গজ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে।

“এলাকাবাসী তাদের ধাওয়া করলে একজন পালিয়ে যায়। বাকি দুজনকে ধরে স্থানীয় বউয়ারা বিওপি ক্যাম্পে সোপর্দ করে।”

মোকলেসুর রহমান আরও জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হবে।