২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীছাউনি থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুন্ডে যাত্রীছাউনি থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 01:06 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

নিহত গোলাম মাওলা (৪০) চট্টগ্রামের সন্দ্বিপ উপজেলার কালাপানিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নুনাছড়া এলাকার যাত্রীছাইনি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সীতাকুন্ড থানার এসআই মোজাম্মেল হোসেন জানিয়েছেন।

মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে এসআই মোজাম্মেল জানান, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে।