সাভারে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাভার পৌর এলাকায় এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে মজিদপুর মহল্লার একটি ভাড়া ঘর থেকে লাশটি উদ্ধার হয় বলে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান।
মৃত আব্দুর রব (২৭)রাজবাড়ী সদরের ওড়াকান্দা গ্রামের বাসিন্দা। মজিদপুরের ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রতিবেশীরা রবকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
“তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
