চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু
চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক দোকান কর্মচারী।
নিহত মো. বেলাল (৩০) সিলেট সদর থানার মো. ছিদ্দিকের ছেলে। তিনি একটি লাকড়ির দোকানে কাজ করতেন।
মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার আসহাব আলী সড়কে এই ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বেলালকে হাসপাতালে নেওয়া স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ছাদ থেকে লাকড়ির বস্তা নামানোর সময় একটি বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়লে আহত হন বেলাল।
“সকাল নয়টার দিকে বেলালকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
