২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ-অনন্ত হত্যা: ‘পরিকল্পনাকারী’ তিন জঙ্গি আটক

রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের ‘অর্থের যোগানদাতাসহ’ তিনজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 11:58 AM

Updated : 25 Apr 2022, 01:45 PM

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক ব্যক্তিরাই ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।”

আটক তিনজন হলেন- তৌহিদুর রহমান, সাদেক আলী ও আমিনুল মল্লিক।

মুফতি মাহমুদ খান বলেন, “এদের মধ্যে তৌহিদ আনসারউল্লাহ বাংলা টিমের অর্থের যোগানদাতা। বাকি দুজন সক্রিয় সদস্য।”

সোমবার রাতে নীলক্ষেত ও ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এই র‌্যাব কর্মকর্তা জানান। 

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।