২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হলে তল্লাশি: জিহাদি বই, পাথর, রড উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই, পাথর ও লোহার রড উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

হলের আবাসিক শিক্ষক কাজী নুর হোসেন জানান, সোমবার দুপুরে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে এসব জিনিস উদ্ধার করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে বহিরাগত শিক্ষার্থীরা অবস্থান করছে অভিযোগ পেয়ে হলের বিভিন্ন হলে তল্লাশি চালানো হয়।

“কক্ষগুলোতে প্রচুর পাথর, লোহার রড, বিপুল পরিমাণ জিহাদি বই, ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক বই-লিফলেট এবং বায়তুল মালের রশিদ উদ্ধার করা হয়।”   

হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে তল্লাশি চালানোর সময় বহিরাগত দুজনকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে।”

এরা হলো- মো. শাখাওয়াত হোসেন ও মামুন কাজী।

তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।