২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৫ মামলার আসামি শিবিরকর্মী গ্রেপ্তার

হত্যা ও নাশকতাসহ কয়েকটি মামলার আসামি এক শিবিরকর্মীকে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 12:25 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

গ্রেপ্তার খোরশেদুল আলম (৩২) সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ছদহা এলাকার আমিনুর রশিদের ছেলে।

সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাতকানিয়া থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।  

তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় দুটি হত্যা মামলা, পুলিশের ওপর হামলাসহ মোট ১৫টি মামলা আছে বলে জানান তিনি।

এসআই শফিকুল জানান, ২০১৩ সালে যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায়ও নেতৃত্ব দিয়েছেন খোরশেদ।

এরপর থেকেই তাকে খোঁজা হচ্ছিল বলে জানান তিনি।