২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২১ চালককে জেল জরিমানা

ফিটনেসবিহীন গাড়ি চালানো ও লাইসেন্স না থাকায় চট্টগ্রামে ২০ চালককে জরিমানা এবং একজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

রোববার নগরীর টাইগারপাস এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিটনেসবিহীন ও নবায়ন ছাড়া লাইসেন্স নিয়ে গাড়ি চালানোয় মোট ২০ জন চালককে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে মো. রহিম নামে এক হিউম্যান হলার চালককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।