রাজশাহীতে বঙ্গবন্ধুর স্মৃতি ফলক উদ্বোধন
রাজশাহীর তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ গেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
রোববার সকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক এর উদ্বোধন করেন। পরে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ জানান, প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু স্মৃতি ফলকটি তৈরি করা হয়েছে।
