২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 02:27 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

নিহত মো. হানিফ (২৫) জেলা শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার রাতে হানিফ ছুরিকাহত হন। রোববার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত ১১টার দিকে জেলা শহরের পূর্ব বারান্দীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন হানিফ।

“রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি বলে তিনি জানান।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত হানিফ মাদকাসক্ত ছিল। এছাড়া এলাকায় চুরি ও ছিনতাইয়ে জড়িত ছিল।”

এসব নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।