২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গৃহবধূকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২

জয়পুরহাটের মাস্টার পাড়া এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 10:29 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

গ্রেপ্তাররা হলেন, শহরের মাস্টার পাড়া এলাকার দুলাল রায়ের ছেলে জীবন কুমার রায় ও একই এলাকার মহন লাল রাজভরের ছেলে আকাশ কুমার রাজভর।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম অভিযোগের সূত্র ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের এক গৃহবধূ শুক্রবার রাতে রিকশায় মাস্টার পাড়া এলাকায় তার এক আত্মীয়ার বাড়ি যাচ্ছিলেন।

“এ সময় ৩/৪ জন বখাটে তার গতিরোধ করে প্রাণ নাশের হুমকি দিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তিন জনকে শনাক্ত করে শনিবার সন্ধ্যায় দুই জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।