চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলামের (২৭) মৃত্যু হয়।
রবিউল শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা চকপাড়া গ্রামের নজু মুন্নার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ময়নুল ইসলাম জানান, বেলা ১টার দিকে শিবগঞ্জ পৌরসভার মর্দানা চকপাড়ায় নিজ জমিতে কাজ করার সময় সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলামের লোকজন রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকাল সাড়ে ৪টার দিকে হলে রবিউলের মৃত্যু হয় বলে জানান তিনি।
