দিনাজপুরে ছুরিকাঘাতে খ্রিস্টান যুবক নিহত
দিনাজপুরে প্রতিবেশীদের বাকবিতণ্ডার জের ধরে প্রতিপক্ষের হামলায় খ্রিস্টান যুবক নিহত হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি এমএস খালেকুজ্জামান জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের অদুরে শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রিন্স দাস (২৬) ওই গ্রামের গোপাল দাসের পুত্র।
ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রিন্স দাস গুরুতর আহত হন।
“তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
