২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা রোববার পালন করবে কর্মবিরতি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও প্রস্তাবিত বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে রোববার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবে শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “সংগঠনের পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রোববার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার মুক্তমঞ্চে উল্লেখিত দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানানো হয়।