২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণবকে হামিদের ফোন, স্ত্রীর রোগমুক্তি কামনা

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট থেকে ৭টা ৪৪ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট দুই রাষ্ট্রপতির কথোপকথন হয় বলে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি এই সময় ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন।”

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি)

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি)

টেলিফোনে দুই দেশের রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন জানিয়ে তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি তার স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

প্রণব মুখার্জি এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বলেও জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।

নয়া দিল্লির আর্মি হাসপাতালের আইসিইউতে ভর্তি শুভ্রা মুখার্জির অবস্থা ‘সংকটাপন্ন’ বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

শুভ্রা মুখার্জির পৈত্রিক বাড়ি নড়াইলে। ২০১৩ সালে বাংলাদেশ সফরে এসে শ্বশুরালয় ঘুরে যান ভারতের রাষ্ট্রপতি।

পুরনো খবর:

ভারতের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ফোন, স্ত্রীর রোগমুক্তি কামনা
ভারতের রাষ্ট্রপতির স্ত্রী ‘গুরুতর অসুস্থ’