২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবকের বস্তাবন্দি লাশ

যশোর শহরের একটি পুকুর থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 08:05 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার বিকালে শহরের কিসমত নওয়াপাড়ার কুদ্দুসের পুকুর থেকে সোহাগ (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা।

সোহাগ শহরের শেখহাটি এলাকার নজরুল ইসলামের ছেলে।

সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, শুক্রবার কিসমত নওয়াপাড়ার হাসানের বাড়ির সামনে রক্তের দাগ এবং একটি জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে।

“শনিবার বিকালে হাসানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পুকুর থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ।”