২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 04:58 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

শনিবার দুপুরে উপজেলার সাহেব বাজার বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গোড়াই মহাসড়ক থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে আসা গরু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ বাস যাত্রী আহত হয়েছে।

দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে বলে জানান তিনি।