নোয়াখালীতে সড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি ছিলেন।
শনিবার সকালে উপজেলার পূর্ব চর জুবলী গ্রামের বাতাইন্না মসজিদের পাশের সড়ক থেকে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন।
ওসি বলেন, শুক্রবার রাতে দক্ষিণ ওয়াবদা এলাকায় বাসের ধাক্কায় আহত ওই বৃদ্ধকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে এনে ভর্তি করে স্থানীয়রা। ভোরে লোকটি চিকিৎসকদের না জানিয়ে চলে যান। এরপর সড়কে পাশে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের পকেটে ওসমানের রহমান, ওবায়েদ উল্লা স্কুল লেখা একটি চিরকুট পাওয়া গেছে জানান ওসি।
