২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাস্থলের পাশে হাতবোমার বিস্ফোরণ

নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাটে একটি কলেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে বৈঠক চলাকালে কাছেই হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 10:57 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সরদহ ডিগ্রী কলেজে বৈঠক কক্ষের সামনে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে চারঘাট থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যায় কলেজের সভা কক্ষে কলেজ পরিচালনা কমিটির বৈঠকে যোগ দেন কমিটির সভাপতি প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অধ্যক্ষ নিয়োগ নিয়ে পরিচালনা কমিটির ওই বৈঠক চলছিল।

“বৈঠক চলাকালীন সময়ে সভাকক্ষের সামনে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিমন্ত্রীর গাড়ির পাশে বোমা দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।”

ঘটনার পর শাহরিয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ সময় ধরে সরদহ এলাকা জামায়াত-বিএনপি সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে রেখেছিল। আতঙ্ক ছড়াতে তারা বোমা হামলা চালিয়েছে।”

হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।